দুঃখজনক কোনো ঘটনা ফেসবুকে
জানিয়ে দেন অনেকেই। এমন ঘটনায় লাইক দেওয়া যায়? যেখানে দুঃখ প্রকাশ করার কথা
সেখানে লাইক করার বিষয়টা কেমন অস্বস্তিকর হয়ে দাঁড়ায় বলে অনেকেই এ ধরনের
পোস্টে তাঁদের মনোভাব প্রকাশ করতে চান না।
ফেসবুকে ‘লাইক’, ‘কমেন্ট’ আর ‘শেয়ার’ বাটন থাকার পরও এ ধরনের ঘটনায় ফেসবুক ব্যবহারকারীদের পক্ষে সহমর্মিতা বা সমবেদনা প্রকাশের কোনো সুযোগ ছিল না। এবারে ফেসবুক কর্তৃপক্ষ এমন একটি বাটন আনছে যার নাম ‘সিমপ্যাথাইজ বাটন’। কারও প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য এ বাটনটি ব্যবহার করা যাবে।
অনেকেই অবশ্য ফেসবুকে ‘ডিজলাইক’ বাটনের জন্য দাবি করে আসছেন। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ডিজলাইক বাটনের পথে এখনই হাঁটবে না। এর পরিবর্তে বন্ধুদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য নতুন বাটন আনার পরিকল্পনা করছে। এ বাটনটি অনেকটাই লাইক বাটনের মতো হবে।
এদিকে, হাফিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ একটি হ্যাকাথনের আয়োজন করেছিল। সেখানে একজন প্রকৌশলী এই বাটনটি তৈরি করেছেন যা ফেসবুক কর্তৃপক্ষের পছন্দ হয়েছে।
নতুন বাটন প্রসঙ্গে ফেসবুকের প্রকৌশলী ড্যান মুরিলেও জানিয়েছেন, উপযুক্ত সময়ে সিমপ্যাথাইজ বাটনটি উন্মুক্ত করবে ফেসবুক কর্তৃপক্ষ।

MediaTimes24.com

![হ্যাক হয়েছে অ্যাডোবি’র ওয়েবসাইটঃ কমপক্ষে ৩৮ মিলিয়ন গ্রাহকের পাসওয়ার্ড চুরি!
সম্প্রতি গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি নিশ্চিত করেছে যে কিছুদিন আগে কোম্পানিটির ওয়েবসাইট মারাত্নক হ্যাকিং আক্রমণের শিকার হয়েছে যার ফলে তাদের সার্ভারে থাকা প্রায় ২.৯ মিলিয়ন গ্রাহকের ব্যক্তিগত তথ্য যেমন ইমেইল, পাসওয়ার্ড এবং এমনকি ডেবিট/ক্রেডিট কার্ড নাম্বার চুরি হয়ে গেছে। তবে প্রতিষ্ঠানটি বলছে, হ্যাক হলেও তারা মনে করে এসব কার্ডের তথ্য সার্ভার থেকে মুছে যায়নি।
আপডেট ৩০ অক্টোবর ২০১৩: এখন অ্যাডোবি বলছে[ http://www.bbc.co.uk/news/technology-24740873 ], প্রকৃতপক্ষে ঐ আক্রমণে কোম্পানিটির অন্তত ৩৮ মিলিয়ন নিবন্ধিত গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন । অর্থাৎ, প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল, এটা আসলে তার চেয়ে অনেক মারাত্নক সাইবার অ্যাটাক ছিল।
শুধু ইউজার ডেটাই নয়, হ্যাকাররা অ্যাডোবির বিখ্যাত সফটওয়্যার অ্যাডোবি অ্যাক্রোবাট এবং ক্লাউডফিউশন এর সোর্স কোডেও অযাচিত এক্সেস হাতিয়ে নিয়েছে। বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করে যাচ্ছে ফটোশপ ডেভলপার।
যদিও কোম্পানিটি এই বলে আশ্বস্ত করছে যে, উক্ত সাইবার আক্রমণের ফলে ভবিষ্যতে তেমন কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তবে ইন্টারনেট নিরাপত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান সফোস এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, হ্যাকাররা সোর্স কোডে এক্সেস পেলে তার প্রভাব খুব মারাত্নক হতে পারে।
অ্যাডোবি জানিয়েছে তারা বর্তমানে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ইউজার একাউন্টের পাসওয়ার্ড রিসেট করার জন্য ইমেইলে নোটিফিকেশন দিচ্ছে। সেই সাথে যেসব ব্যবহারকারী অ্যাডোবি ছাড়া অন্যান্য ওয়েবসাইটে একই ইউজারনেম/পাসওয়ার্ড সেট করেছিলেন সেগুলোও পরিবর্তনের পরামর্শ দিচ্ছে কোম্পানিটি।
এছাড়া যাদের ডেবিট/ক্রেডিট কার্ড তথ্য বেহাত হয়ে গেছে তাদেরকে এক বছরের জন্য ক্রেডিট মনিটরিং প্রোগ্রাম সরবরাহ করবে অ্যাডোবি।](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/s403x403/1380403_643179975720151_1712220225_n.jpg)