বুধবার, ১১ মার্চ, ২০১৫

সিরাজগঞ্জের জামতৈল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ষ্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন রাজশাহী যাচ্ছিলো। বুধবার রাত ৭টায় ট্রেনটি জামতৈল ষ্টেশন এলাকায় পৌছলে অজ্ঞাত ঐ ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরকার জানান ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এব্যাপারে রেলওয়ে থানার ওসিকে অবগত করা হয়েছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পরিদর্শনে ৬ দেশের সশস্ত্র বাহিনীর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ২১ সদস্যের যৌথ প্রতিনিধিদল


সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেছেন যুক্তরাজ্য, নাইজেরিয়া, মালয়েশিয়া, তানজেনিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ২১ সদস্যের যৌথ প্রতিনিধিদল।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে বাঁধ এলাকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ড আয়োজিত একটি কর্মশালায় যোগ দেন তারা।

প্রতিনিধিদলটির নেতৃত্বে দেন বাংলাদেশ ন্যাশনাল স্টাফ কলেজের লে. জেনারেল চৌধুরী হোসেন সারওয়ার্দী ও সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর জাহান বেগম।

কর্মশালায় পাউবোর রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, বগুড়া অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মমতাজ উদ্দিন উদ্দিন এবং ঢাকার ডিজাইন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতাহার হোসেন পাউবোর পক্ষ থেকে যমুনার পশ্চিম পাড়ে ভাঙন, অকালবন্যা এবং জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, এনজিও প্রতিষ্ঠানের কাজ এবং স্থানীয় সরকার ব্যবস্থা বিষয়েও আলোচনা হয়।