দুঃখজনক কোনো ঘটনা ফেসবুকে
জানিয়ে দেন অনেকেই। এমন ঘটনায় লাইক দেওয়া যায়? যেখানে দুঃখ প্রকাশ করার কথা
সেখানে লাইক করার বিষয়টা কেমন অস্বস্তিকর হয়ে দাঁড়ায় বলে অনেকেই এ ধরনের
পোস্টে তাঁদের মনোভাব প্রকাশ করতে চান না।
ফেসবুকে ‘লাইক’, ‘কমেন্ট’ আর ‘শেয়ার’ বাটন থাকার পরও এ ধরনের ঘটনায় ফেসবুক ব্যবহারকারীদের পক্ষে সহমর্মিতা বা সমবেদনা প্রকাশের কোনো সুযোগ ছিল না। এবারে ফেসবুক কর্তৃপক্ষ এমন একটি বাটন আনছে যার নাম ‘সিমপ্যাথাইজ বাটন’। কারও প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য এ বাটনটি ব্যবহার করা যাবে।
অনেকেই অবশ্য ফেসবুকে ‘ডিজলাইক’ বাটনের জন্য দাবি করে আসছেন। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ডিজলাইক বাটনের পথে এখনই হাঁটবে না। এর পরিবর্তে বন্ধুদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য নতুন বাটন আনার পরিকল্পনা করছে। এ বাটনটি অনেকটাই লাইক বাটনের মতো হবে।
এদিকে, হাফিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ একটি হ্যাকাথনের আয়োজন করেছিল। সেখানে একজন প্রকৌশলী এই বাটনটি তৈরি করেছেন যা ফেসবুক কর্তৃপক্ষের পছন্দ হয়েছে।
নতুন বাটন প্রসঙ্গে ফেসবুকের প্রকৌশলী ড্যান মুরিলেও জানিয়েছেন, উপযুক্ত সময়ে সিমপ্যাথাইজ বাটনটি উন্মুক্ত করবে ফেসবুক কর্তৃপক্ষ।