মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫

Preset Manual (Nikon) or Custom white balance (Canon) setting to get colour spot on.

Your camera’s Auto white balance setting is great for general subjects, but strong colours can fool it. It can also be difficult to match the white balance presets to the conditions you’re shooting in. In these situations, you can use a Preset Manual (Nikon) or Custom white balance (Canon) setting to get colour spot on.

Shoot an image of a white or grey subject (a piece of card or paper) in the same lighting as your subject and the camera then uses the colours in this image to get the white balance right (for more, see how to get spot on white balance using a colour chart).

Because this white balance is then fixed, this technique is only suitable for shooting in consistent light. If the light changes, you need to go through the whole process again.

Creating a custom white balance setting will save you time when you’re editing your shots, and also enables you to more accurately assess the colours when you review the images on your camera’s rear LCD screen.

How to set custom white balance

Step 1: Position the cardTo get the most accurate colours, position a piece of white or neutral grey card or paper so that it is in the same lighting as your subject. For the best results, place the card where your subject will be, and make sure that it is facing where you are going to be shooting from.

Step 2: Shoot the card
Now fill the frame with the card and take a picture of it from the same direction as you will be taking your main shot. The exposure of this reference image isn’t critical, as long as the picture isn’t completely over- or under-exposed. You may need to switch to manual focus.

Step 3: Delve into the menu
Now you need to navigate to your camera’s shooting menu and find the list of white balance settings. To do this on a Nikon, scroll down to the white balance settings and then select Preset Manual; on a Canon, simply select Custom White Balance from the list of options that appears.

Step 4: Set the white balance
Select the picture of the card to set this as the white balance reference image. On a Nikon, press OK twice to set the white balance, while on a Canon you need to first press Set to select the image, then go back to the white balance settings and select Custom from the list.

READ MORE

See the light like a pro: everything you were afraid to ask about natural light
10 things photographers can do to stop wasting pictures

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫

মৃত্যুর পরেও ফেসবুক সচল থাকবে ‘লিগাসি কন্টাক্ট’ ফিচারের মাধ্যমে


এবার মৃত্যুর পরেও আপনার ফেসবুক সচল থাকবে। তবে এর জন্য একজনকে মনোনীত করে যেতে হবে আপনাকে। বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ ‘লিগাসি কন্টাক্ট’ নামের একটি ফিচার উন্মুক্ত করার মাধ্যমে এ সুবিধার কথা জানায়।

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে ‘লিগাসি কন্টাক্ট’ ফিচারটি ব্যবহার করা যাচ্ছে, তবে পরবর্তীতে সব ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন। এই ফিচারটি ব্যবহার করে উত্তরাধিকারী নির্বাচন করে রাখলে ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর ওই অ্যাকাউন্টের মালিকানা পাবেন তিনি। মনোনীত ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার বা সচল রাখার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে মনোনীত ব্যক্তি ফেসবুক ব্যবহারকারীর পূর্বের প্রকাশিত কোনো পোস্ট পরিবর্তন করা বা পুরোনো বার্তাগুলো আর দেখতে পারবেন না।

উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রোফাইলের ছবি ও কভারের ছবি হালনাগাদ করা যাবে, নতুন বন্ধুর আমন্ত্রণ গ্রহণ করা যাবে এবং পোস্ট লেখা যাবে। ছবি ও পোস্ট আর্কাইভ থেকে তা ডাউনলোড ও তথ্য বিনিময় করা যাবে।

এই ফিচারটি সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, 'যখন কোনো মানুষ পৃথিবী ছেড়ে যান তার অ্যাকাউন্টটিই যাপিত জীবন, বন্ধুত্ব ও অভিজ্ঞতার স্মরণিকা হয়ে থাকে। প্রিয়জন হারানো মানুষের সঙ্গে আমরা আলোচনা করে বুঝেছি তাদের ওই কষ্টকর অবস্থায় আমরা আরও খানিকটা পাশে থাকতে পারি এবং অ্যাকাউন্টের মালিকানা বুঝিয়ে দিতে পারি যাতে তারাই অ্যাকাউন্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।'

লিগাসি কন্টাক্ট ব্যবহার করতে সেটিংস থেকে সিকিউরিটিতে যেতে হবে এবং সেখানে সবার নিচে এই ফিচারটি পাওয়া যাবে।

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৫

শর্টকাট ভাইরাস থেকে স্থায়ী মুক্তির সহজ উপায়


হঠাৎ করে দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করেও এ থেকে মুক্তি মিলছে না। হুটহাট অনেক ফাইল-ফোল্ডার হারিয়েও যাচ্ছে। ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন। এটি কোনো ভাইরাস নয়। এ হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। এ যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন।

CMD ব্যবহার করে

১. ওপেন CMD (Command Prompt – DOS)
২. নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name_drive:*.*
এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.*
৩. এন্টার বাটন চাপুন
৪. এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার ওই ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন।

.bat ব্যবহার করে
Bat ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়।
১. নোটপ্যাড ওপেন করুন।
২. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন

@echo off
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
@echo complete.

৩. এবার Name_Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।
৪. removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
৫. এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
৬. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।

এছাড়া নিচের কৌশলও নিতে পারেন:

আক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ --- দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।

আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ --- দিয়ে APPLY করুন।

ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫

জীবনের পরিবর্ত জন্য এই ট্যাব৷ এই ট্যাব মানুষের জন্য ব্যবহার করবেন - সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০১৬ সালের মধ্যে ফোর-জি নিলাম হবে। বর্তমান সরকারের আমলেই এটি বাস্তবায়ন করা হবে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে কর্মকর্তাদের মধ্যে ২৫ হাজার ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। 

সজীব ওয়াজেদ জয় বলেন, সরকার ২০০০ কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করবে। দেশের প্রতিটি মানুষকে যেন সরকারি সেবা পেতে কষ্ট না হয় সেজন্যই কাজ করা হচ্ছে। সরকারি সেবা যতো ডিজিটালাইজড হবে ততো দুর্নীতি কমে আসবে। 

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজেও আমরা প্রায় সফল হয়েছি বলেও উল্লেখ করেন তিনি। 

জয় বলেন, ছয় বছর আগে ডিজিটাল বলে কিছু ছিল না। ডিজিটাল বাংলাদেশের কারণেই বিশ্বের বিভিন্ন পুরস্কার আমরা পেয়েছি। দুই লাখ সরকারি ডাটা রয়েছে। এখন তাই সাইবার সিকিউরিটির ওপর সবার আগে গুরুত্ব দিতে চাই। তাহলে দেশ সব সময় এগোতে থাকবে। আর নাহলে এগুলোকে রক্ষা করা যাবে না। 

ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ২৫ হাজার সরকারি কর্মকর্তাকে ট্যাব দেওয়া হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার ১৮ হাজার ট্যাব বিতরণ করা হয়।   

বক্তব্য শেষে সরকারি কর্মকর্তাদের হাতে ট্যাব তুলে দিয়ে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। 

এরপর সজীব ওয়াজেদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। 

এ সময় তিনি বলেন, জীবনের পরিবর্তন আনার জন্যই এগুলো করা হচ্ছে। এসব ট্যাব মানুষের জন্য ব্যবহার করবেন। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এর চেয়ারম্যান সুনীল কান্তি বোস এ সময় উপস্থিত ছিলেন।   

কর্মকর্তাদের হাতে হুয়াওয়ে ব্র্যান্ডের মিডিয়া প্যাড দেওয়া হচ্ছে। এর স্ক্রিনের আকার ১০.১ ইঞ্চি। এর অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড (আইসক্রিম স্যান্ডউইচ)। এটিকে জেলিবিন ৪.১-এ আপগ্রেড করা যাবে। এতে আরো রয়েছে এক গিগা র‌্যাম, ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি তোলার জন্য ভিজিএ ক্যামেরা এবং কোয়াডকোর ১.২ গিগাহার্টজ প্রসেসর। 

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৫

বৃহস্পতিবার ২৫ হাজার ট্যাব পাচ্ছেন সরকারি কর্মকর্তারা

 
আগামী বৃহস্পতিবার ২৫ হাজার সরকারি কর্মকর্তাকে আনুষ্ঠানিক ট্যাব দেওয়া হচ্ছে। 
সজীব ওয়াজেদ জয় সারাদেশের সরকারি কর্মকর্তাদের হাতে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫

পাবলিক লাইব্রেরির ডিজিটাল সংস্করণ উদ্বোধন

পাবলিক লাইব্রেরি এখন অনলাইনে। রোববার অমর একুশে বইমেলায় অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) ই-তথ্যকেন্দ্র থেকে পাবলিক লাইব্রেরির ডিজিটাল সংস্করণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএনডিপি এবং ইউএসএইড এর কারিগরি সহায়তায় এটুআই এ পাবলিক লাইব্রেরির এই ডিজিটাল সংস্করণ বাস্তবায়িত করেছে।

পাবলিক লাইব্রেরির ডিজিটাল সংস্করণের মাধ্যমে এখন অনলাইনেই গ্রন্থাগারে কি বই রয়েছে, এর প্রকাশক ও প্রকাশকাল সম্পর্কিত তথ্যাদি জানা যাবে।

এছাড়া নতুন বই, সর্বাধিক পঠিত বই, ই-বুক এবং জনপ্রিয় বইয়ের তালিকা পাওয়া যাবে।

এটুআই জানায়, এই উদ্যোগের মাধ্যমে জনগণ সহজেই গণগ্রন্থাগার অধিদপ্তরেরর যাবতীয় সেবা সম্পর্কে জানতে পারবে। এছাড়া এখানে রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের লাইব্রেরী এবং এর সহযোগি প্রতিষ্ঠানের লিংকসমূহ।

এতে স্বত্তাধিকার সংরক্ষণের বাইরে মোট ১১৭৮ টি ই-বুক যা অনলাইনে যে কোন পাঠক যে কোন স্থান থেকে পড়তে বা সংরক্ষণ করতে পারবেন ।