সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেছেন যুক্তরাজ্য, নাইজেরিয়া, মালয়েশিয়া, তানজেনিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ২১ সদস্যের যৌথ প্রতিনিধিদল।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে বাঁধ এলাকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ড আয়োজিত একটি কর্মশালায় যোগ দেন তারা।
প্রতিনিধিদলটির নেতৃত্বে দেন বাংলাদেশ ন্যাশনাল স্টাফ কলেজের লে. জেনারেল চৌধুরী হোসেন সারওয়ার্দী ও সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর জাহান বেগম।
কর্মশালায় পাউবোর রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, বগুড়া অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মমতাজ উদ্দিন উদ্দিন এবং ঢাকার ডিজাইন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতাহার হোসেন পাউবোর পক্ষ থেকে যমুনার পশ্চিম পাড়ে ভাঙন, অকালবন্যা এবং জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা করেন।
এ সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, এনজিও প্রতিষ্ঠানের কাজ এবং স্থানীয় সরকার ব্যবস্থা বিষয়েও আলোচনা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন